ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল গোল গোলঃ মালদ্বীপকে ৫ গোল দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
শ্রীলঙ্কার পর মালদ্বীপকে হারিয়ে মোট দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠল লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। ‘বি’ গ্রুপে থাকা তিন দল ভারত, নেপাল ও ভুটান।
বুধবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ মালদ্বীপকে চাপে রাখে বাংলাদেশের যুবারা। এই চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্রতিপক্ষ, মাত্র পাঁচ মিনিটের মাথায় ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
এরপর ৩৭ মিনিটের মাথায় দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন মুর্শেদ আলী। প্রথমার্ধে এরপর আর কোনো গোল আসেনি। তবে দ্বিতীয় আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণ করলেও তৃতীয় গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়ে ৭৫ মিনিট পর্যন্ত।
ম্যাচের ৭৫ মিনিটের গোল করার পর ৭৮ মিনিটে আবারও গোলের দেখা পান মিরাজুল ইসলাম। তার দুই গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। নির্দিষ্ট সময়ের বাকি সময়ে একাধিক গোলের সুযোগ আসলেও জাল খুঁজে নিতে ব্যর্থ হয় বাংলাদেশ তবে অতিরিক্ত সময়ে সময়ে মিরাজুল পূরণ করেন হ্যাট্রিক। তাতে করে ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফয়সাল-ইমরানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ