ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

টানা ৩ গোলঃ ২১ মিনিটেই রিয়ালের অবিশ্বাস্য জয়

২০২২ সেপ্টেম্বর ০৭ ১১:৩৩:০৩

টানা ৩ গোলঃ ২১ মিনিটেই রিয়ালের অবিশ্বাস্য জয়

স্কটল্যান্ডের গ্লাসগোর সেল্টিক পার্কে বুধবার রাতে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রিয়াল।

ঘরের মাঠে প্রথমার্ধে দারুণ খেললো সেল্টিক। স্কটিশ ক্লাবটি এগিয়েও যেতে পারতো। কিন্তু ভাগ্য সহায় ছিল না। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো রিয়াল মাদ্রিদ। ২১ মিনিটের ঝড়ে স্বাগতিকদের বিধ্বস্ত করলো কার্লো আনচেলত্তির দল।

গ্লাসগোর সেল্টিক পার্কে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রিয়াল। ভিনিসিয়াস জুনিয়র দলকে এগিয়ে নেওয়ার পর ২১ মিনিটের মধ্যে আরও দুই গোল করেন লুকা মদ্রিচ ও এডেন হ্যাজার্ড।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত