ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এই মাত্র শেষ হল শ্রীলঙ্কা-বাংলাদেশের ফুটবল ম্যাচ, জেনে নিন ফলাফল
ম্যাচের ১১ মিনিট না যেতেই বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। ৬ মিনিটে রুবেলের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুর্শেদ। বাকি সময় একচেটিয়া খেলেও গোলের দেখা পাচ্ছিল না বাংলাদেশের কিশোররা।
শুরুর ঝড়ে দুই গোল আদায়ের পরই মনে হয়েছিল বড় ব্যবধানের জয় নিয়েই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার সীমানায় একের পর এক আক্রমণ তৈরি করেও জয়ের ব্যবধান ৪-১ এর বেশি করতে পারেনি পল স্মলির শিষ্যরা। কখনো স্বাগতিকদের গোলরক্ষক, কখনো পোস্ট এবং ক্রসবার বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে।
৭৬ মিনিটে বাংলাদেশ ঠিকই তৃতীয় গোল আদায় করে নেয়। মুর্শেদ নিজের দ্বিতীয় গোলটি করেন ডান দিক থেকে আসা ক্রস থেকে। তবে পরের মিনিটেই ধারার বিপরীতে গোল করে ব্যবধান কমিয়েছে শ্রীলঙ্কা। যদিও ৭৯ মিনিটে সিরাজুলের গোলে ব্যবধান ৪-১ করে বাংলাদেশ। ইনজুরি সময়ে নাজিম গোল করলে ব্যবধান ৫-১ করে বাংলাদেশ।
এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারত ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে বুধবার, মালদ্বীপের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ