ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল গোল গোলঃ মেসির জোড়া গোলে শেষ হল পিএসজির ম্যাচ, জেনে নিওন ফলাফল
মাত্র দিন তিনেক বাদেই শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। যে কারণে এদিন নেইমারসহ শুরুর একাদশে চারটি পরিবর্তন আনেন পিএসজি কোচ। কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির নৈপুণ্যে জয় নিয়ে অবশ্য ভাবতে হয়নি তাদের।
দারুণ এক প্রতি-আক্রমণে ম্যাচের ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। নিজেদের সীমানা থেকে বল পায়ে অনেকটা এগিয়ে ডি-বক্সে বাঁ দিকে সতীর্থকে খুঁজে নেন মেসি। ফাঁকায় বল পেয়ে ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
ছয় মিনিট পর আরও বড় ধাক্কা খায় নঁতে। প্রতিপক্ষের মিডফিল্ডার ভিতিনহাকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। সতীর্থের থ্রু পাস ধরে তিনি ডি-বক্সে ঢুকে ডান দিকে পাস বাড়ান মেসিকে। প্রতিপক্ষের বাধায় শট নেওয়ার জায়গা করতে পারেননি আর্জেন্টাইন তারকা। ছয় গজ বক্সে ফিরতি পাস দেন তিনি। কার্যকর এক টোকায় বিশ্বকাপজয়ী তারকা বল ঠেলে দেন জালে।
আসরে এমবাপের গোল ৭টি, গোল্ডেন বুটের লড়াইয়ে বসলেন নেইমারের পাশে।
৬২তম মিনিটে হ্যাটট্রিক হতে পারত এমবাপের। পাবলো সারাবিয়ার পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে শট নেন তিনি; তবে শেষ মুহূর্তে ঠেকিয়ে দেন নিকোলা পালোয়া। এর পরপরই এমবাপেকে তুলে নেন কোচ, মাঠে নামেন নেইমার।
বদলি নামার কিছুক্ষণ পরই গোল পেতে পারতেন নেইমার। তবে তার শট বাধা পায় পোস্টে। ফিরতি বল ফাঁকায় পেয়ে জোরাল শটে ব্যবধান আরও বাড়ান তরুণ ডিফেন্ডার মেন্দেস।
৮৩তম মিনিটে সহজ সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি মেসি। সামনে গোলরক্ষককে একা পেয়েও যথেষ্ট জোরে শট নিতে পারেননি তিনি, কোনোমতে ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি নঁতে গোলরক্ষক।
ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ