ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপন তথ্য ফাঁস: নিয়মিত জার্সি নয়, যে কারণে বিশ্বকাপে বেগুনি জার্সি পরবেন মেসিরা
এবারই প্রথমবারের মতো বেগুনি রংয়ের জার্সি দেখা যাবে লিওনেল মেসিদের গায়ে। জার্সির রং ও ডিজাইন করা হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখে।
জার্সিতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। রয়েছে অনন্য ডিজাইন। জার্সিতে আঁকা থাকবে আর্জেন্টিনার জাতীয় পতাকাও। জার্সির ডিজাইন এবং রংয়ের ক্ষেত্রে পুরুষ এবং নারী দলের জার্সিতে লিঙ্গ-সাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছে, জানিয়েছে ক্রীড়া পোশাক প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাস।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের যে অ্যাওয়ে ম্যাচগুলো খেলবে, সেখানে তারা এই জার্সি পরেই খেলবে। এই জার্সির ডিজাইন, রং, ভাবনা সবকিছুর বাস্তবায়ন ঘটানো হয়েছে অ্যাডিডাসের পক্ষ থেকে।
জার্সি তৈরির উপকরণেও অভিনবত্ব এনেছে অ্যাডিডাস। সমুদ্র সৈকতে পরিবেশ দূষণকারী প্লাস্টিককে কাজে লাগানো হয়েছে এই জার্সি তৈরিতে। প্লাস্টিককে রিসাইকেল করে তৈরি করা হয়েছে এই জার্সি। জার্সির তৈরির ৫০ শতাংশ উপাদান এই রিসাইকেল প্লাস্টিক।
নতুন জার্সি প্রকাশের পর সেটি পরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, পাওলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়াসহ বেশ কয়েকজন ফুটবলার ফটোশুট করেছেন।
কাতার বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ২০ নভেম্বর। টুর্নামেন্টে আর্জেন্টিনার সঙ্গে গ্রুপ সি’তে রয়েছে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ