ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল গোল গোলঃ নেইমারের পেনাল্টিতে শেষ হল পিএসজির ম্যাচ, দেখে নিন ফলাফল
গতকাল ২৮ আগস্ট রোববার রাতে নেইমারের করা একমাত্র গোলেই পরাজয় এড়িয়েছে পিএসজি। নিজেদের ঘরের মাঠে মোনাকোর বিপক্ষে হারের শঙ্কায় পরে গিয়েছিল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি। ম্যাচের ৭০ মিনিটে নেইমারের করা পেনাল্টি গোলে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রেখেছে পিএসজি।
ম্যাচটি অবশ্য জিততেই পারতেন লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপে, নেইমাররা। অন্তত তিনটি শট ফিরে আসে পোস্টে লেগে। এছাড়া দারুণ রক্ষণে বেশ কয়েকটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন মোনাকোর গোলরক্ষক ও ডিফেন্ডাররা। তাই আসরে প্রথমবারের মতো পয়েন্ট খোয়াতে হয় ক্রিস্টোফ গাল্টিয়েরের শিষ্যদের।
ম্যাচের ২০ মিনিটে কেভিন ভোল্যান্ডের গোলে লিড নিয়েছিল মোনাকো। বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফিরতে পারতো পিএসজি। কিন্তু লিওনেল মেসির ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট প্রতিহত হয় পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপে শট নিলে সেটি লাগে অপর পোস্টে।
দ্বিতীয়ার্ধে ফিরে গোলের তালাশ জারি রাখে পিএসজি। কিন্তু মেলেনি সফলতা। ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের ভেতরে ফাউলের শিকার হন নেইমার। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলের সহজতম সুযোগ পেয়ে কোনো ভুল করেননি নেইমার। আসরে এটি তার ষষ্ঠ গোল।
নেইমারের গোলে পরাজয় এড়িয়ে চার ম্যাচে পিএসজির ঝুলিতে এখন রয়েছে ১০ পয়েন্ট। তাদের সমান ম্যাচে সমান ১০ পয়েন্ট রয়েছেন মার্শেই ও লেন্সের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মোনাকোর অবস্থান ১২তম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ