ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানটান উত্তেজনায় ৫ গোলের মধ্য দিয়ে শেষ হল ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল
তবে এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের মেয়েদের কাছে পাত্তাই পায়নি টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা নেদারল্যান্ডস। দুর্দান্ত ফুটবল খেলে ডাচ তরুণীদের ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের তৃতীয় স্থান দখল করেছে ব্রাজিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্টে তৃতীয় হলো সেলেসাও ফেমেনিরা।
সোমবার ভোরে কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৯ মিনিটেই আনা ক্লারা কোনসানির গোলে লিড নেয় ব্রাজিল। তবে সেই গোল শোধ করতে সময় লাগেনি নেদারল্যান্ডসের। ম্যাচের ২১ মিনিটে রোজা ফন গুলের লক্ষ্যভেদে স্কোরলাইন ১-১ হয়ে যায়। প্রথমার্ধে আর গোল পায়নি কোনো দল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৫৯ মিনিটের মাথায় ফের এগিয়ে যায় ব্রাজিল। এবার গোল করেন কারেন দস সান্তোস দ্য লিমা। মিনিট বিশেক পর পেনাল্টি থেকে গোল করে স্কোরলাইন ৩-০ করেন তিনি। ম্যাচের শেষ বাঁশি বাজার খানিক আগে ডাচদের জালে হালিপূরণ করেন গি ফার্নান্দেস।
এ জয়ের সুবাদে ২০০৬ সালের পর আবারও অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তৃতীয় হলো ব্রাজিল। এই টুর্নামেন্টে এটিই তাদের সর্বোচ্চ সাফল্য। অন্যদিকে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠা ডাচরা সন্তুষ্ট থাকলো চতুর্থ হয়ে। টুর্নামেন্টের ইতিহাসে তাদেরও এটি সর্বোচ্চ সাফল্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ