ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘মেসির কিছু হলে আমি তোমাকে মেরে ফেলবো,বিশ্বকাপ সামনেই আছে’
গ্রুপপর্বের ড্রয়ের পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা। যেখানে যোগ দিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো। তার চিন্তা প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে গিয়ে যেনো ইনজুরিতে না পড়েন মেসি, সে বিষয়ে তৎপর আগুয়েরো।
চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের গ্রুপে রয়েছে বেনফিকা। যে ক্লাবে খেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। ক্লাব ফুটবলে প্রতিপক্ষ হলেও আসন্ন বিশ্বকাপে একসঙ্গে একই দলের হয়ে নামতে দেখা যাবে মেসি ও ওটামেন্ডিকে। তার আগে ওটামেন্ডিকে সতর্ক করে দিয়েছেন তার সাবেক সতীর্থ আগুয়েরো।
ম্যানচেস্টার সিটিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন আগুয়েরো ও ওটামেন্ডি। তাই ডিফেন্ডার হিসেবে ওটামেন্ডির আগ্রাসী মনোভাব বেশ ভালোভাবেই জানা রয়েছে আগুয়েরোর। এজন্যই তিনি ওটামেন্ডিকে সতর্ক করে দিয়েছেন, পিএসজির বিপক্ষে ম্যাচে যেনো মেসিকে ফাউল না করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইচে এই লাইভস্ট্রিমে আগুয়েরো বলেছেন, ‘পিএসজি বেনফিকাকে পেলো... ওটামেন্ডি, ভুলেও লিওকে ইনজুরিতে ফেলো না। আমি তোমাকে খুন করে ফেলবো। বিশ্বকাপ সামনেই আছে।’
শুধু মেসি নয়, জুভেন্টাসের হয়ে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েও চিন্তিত আগুয়েরো। তিনি বলেছেন, ‘এবং হ্যাঁ তুমি (ওটামেন্ডি) কিন্তু ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ