ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালে উঠার লড়াইয়ে শেষ হলো ব্রাজিল-জাপানের ম্যাচ, দেখে নিন ফলাফল
আসরের অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারিয়েছে স্পেন অনূর্ধ্ব-২০ নারী দল। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে স্পেন ও জাপান। ২০১৮ সালে হওয়া এই বিশ্বকাপের সবশেষ আসরেও ফাইনাল খেলেছিল এ দুই দল। যেখানে ৩-১ গোলে জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল জাপান।
অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের প্রথম তিন আসরেও সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল। কোনোবারই ফাইনালে ওঠা হয়নি তাদের। এবার সেমিতে ওঠার পথে অপরাজিতই ছিল লা সেলেসাওরা। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের থামিয়ে দিলো গত আসরের চ্যাম্পিয়ন জাপানের তরুণীরা।
কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৩০ মিনিটে প্রথম গোল করে লিড নেয় জাপান। গোল করেন ইউজুকি ইয়ামামোতো। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটে সমতা টানেন ব্রাজিলের মিরিনা ক্রিশ্চিনা কাভালকান্তে। এরপর একের পর এক চেষ্টা করেও লিড নিতে পারেনি ব্রাজিল।
উল্টো ম্যাচ শেষ হওয়ার আগে ৮৪ মিনিটের সময় মাইকা হামানোর গোলে ফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলে জাপান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে উঠলো তারা। এর আগে ২০১৮ সালে হওয়া সবশেষ আসরে প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করেছিল জাপান।
বিশ্বকাপের অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে স্পেনের জয়ও ২-১ গোলে। স্পেনের হয়ে গোল দুইটি করেছেন ইনমা গাবারো। ম্যাচের ২২ ও ২৫ মিনিটে গোল করে দলকে জেতান তিনি। ম্যাচের ৫৪ মিনিটে রসা ফন গুল এক গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি ডাচরা।
জাপানের মতো স্পেনও দ্বিতীয়বারের মতো উঠলো বিশ্বকাপের ফাইনালে। গত আসরে জাপানের কাছেই হেরেছিল তারা। আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে ভোর সাড়ে ৪টায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ব্রাজিল ও নেদারল্যান্ডস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ