ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘মেসি কখনও রোনালদোর মতো এমন করতো না’
ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থাকায় এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ইউনাইটেড। তাই, রোনালদো এমন একটি ক্লাবে যেতে চান যেটি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। বিশ্লেষকরা বলছেন, এতে ইউনাইটেডের দলের পরিবেশ নষ্ট হচ্ছে।
এই আলোচনায় যোগ দেন সাবেক ইউনাইটেড ডিফেন্ডার পল ইনস। তার মতে, রোনালদো এখন যা করছেন তা করলে ইউনাইটেডের মতো ক্লাবে থাকতেন না। শুধু তাই নয়, মেসির সঙ্গে তুলনা করে রোনালদোকে তিরস্কার করেন পল ইনেস।
বয়েল স্পোর্টসে ইন্স বলেছেন, ‘রোনালদোকে ইউনাইটেড ছাড়তে হবে। আমি যখন রয় কিন অথবা স্টিভ ব্রুসদের সঙ্গে ইউনাইটেডের ড্রেসিংরুমে ছিলাম, তখন সে (রোনালদো) থাকলে ভুলেও এমন করতে পারতো না। তাকে এভাবেই কোনো কিছু না করে ছেড়ে দেওয়া হতো না।’
লিভারপুলের বিপক্ষে সবশেষ ম্যাচের একাদশে রাখা হয়নি রোনালদোকে। ম্যাচের ৮৭ মিনিটে গিয়ে তাকে বদলি হিসেবে নামান এরিক টেন হাগ। তবে রোনালদোকে ছাড়াই ম্যাচটি জিতে নেয় ইউনাইটেড। এ সিদ্ধান্তকে বাহবা দিয়ে ইন্স জানিয়েছেন, মেসি কখনও এমন করতেন না।
ইন্সের ভাষ্য, ‘রোনালদোকে (লিভারপুলের বিপক্ষে) একাদশের বাইরে রাখা গুরুত্বপূর্ণ ছিল। এতে বোঝা গেছে, রোনালদোকে ছাড়াও সবকিছু চলবে। ইউনাইটেডে সে সবার জন্য সমস্যার কারণ হয়ে আছে। সে সময়ে-অসময়ে যেমন করেছে, মেসি কখনও এমন করতো না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ