ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবলে নিষেধাজ্ঞা তুলে নিতে যা করল ভারত
এর মধ্যে ভারত নিষেধাজ্ঞামুক্ত না হলে তাদের বাদ দিয়েই ২৪ আগস্ট বুধবার টুর্নামেন্টের সূচি পুননির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছিল সাফের। ১৭ আগস্ট সাফের নির্বাহী কমিটিতে নেওয়া সে সিদ্ধান্ত এবার তারা স্থগিত করেছে। অর্থাৎ ভারতকে বাদ দিয়ে এখনই টুর্নামেন্টের ফিকশ্চার পরিবর্তন করছে না সাফ।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বুধবার জাগো নিউজকে বলেছেন, ‘২৩ আগস্ট পর্যন্ত অপেক্ষা করে ২৪ আগস্ট নতুন সূচি তৈরির যে সিদ্ধান্ত ছিল আমাদের, সেটা স্থগিত রাখা হয়েছে। কারণ, ভারত এরই মধ্যে তাদের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফায় আবেদন করেছে। তারা ফিফার সব শর্ত মেনে নির্বাচনের দিকে হাঁটছে। একটা ইতিবাচক কিছু দ্রুতই হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া টুর্নামেন্টের এখনও বাকি ১৩ দিন। তাই আমরা ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্তটা এখনই নিচ্ছি না। দেখি আরো কয়েকদিন।’
নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত আছে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে। অন্য দুই দেশ-পাকিস্তান ও মালদ্বীপ। ভারত যদি শেষ পর্যন্ত খেলতে নাই পারে, তখন টুর্নামেন্টের সময়কাল কমবে কিনা? এমন এক প্রশ্নের জবাবে আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘না, টুর্নামেন্টের সময়কাল আগের মতোই থাকবে। ভারত যদি না খেলতে পারে, তাহলে যেদিন দুটি ম্যাচ ছিল সেদিন একটি হবে।’
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) তাদেরকে নিষেধাজ্ঞামুক্ত করতে সব ধরনের চেষ্টা করছে। দেশটির আদালতের তৈরি করা কমিটি বাতিল হয়ে গেছে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২ সেপ্টেম্বর। নিষেধাজ্ঞার সঙ্গে যেসব শর্ত দিয়েছিল ফিফা, তার সবগুলো মেনে নিয়েই ভারতীয় ফুটবল ফেডারেশন নতুন নির্বাচনের পথে এগোচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ