ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
“রোনালদোকে বাদ দিলেই জিতবে ম্যান ইউ”
তৃতীয় ম্যাচে ইউনাইটেডের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে হারের পর এবার তাদের খেলতে হবে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে এক পরামর্শ দিলেন দলটির কিংবদন্তি ফুটবলার ওয়েন রুনি। অল রেডদের বিপক্ষে এই ম্যাচ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ম্যান ইউর হয়ে দুর্দান্ত ক্যারিয়ার পার করা রুনির মতে, এখন দলে বাড়তি উদ্যম ও ইতিবাচক শক্তির প্রয়োজন রয়েছে। যা তারুণ্যের মাঝে পাওয়া যেতে পারে। তাই ইউনাইটেডের কোচ এরিক টেন হাগকে ৩৭ বছরের রোনালদোকে বাইরে রেখে দল সাজানোর পরামর্শ দিয়েছেন রুনি।
সানডে টাইমসে নিজের কলামে রুনি লিখেছেন,“আমি টেন হাগের জায়গায় হলে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাতাম না, আমি মার্কাস র্যাশফোর্ডকে খেলাতাম না। আমার মূল লক্ষ্য থাকতো মাঠে উজ্জীবনী শক্তি নিশ্চিত করা।”
তিনি আরও লিখেছেন, “ইউনাইটেড একজন স্ট্রাইকার দলে নিতে পারেনি। যে কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপরেই নির্ভর করতে হয়েছে তাদের। যদিও সে বেশিদিন দলের সঙ্গে অনুশীলন করেনি। রোনালদোকে দেখে মনে হয়েছে ম্যাচ ফিট হওয়ার জন্য তার সময় লাগবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ