ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাতার বিশ্বকাপ: আর্জেন্টিনাকে নিয়ে অবিশ্বাস্য এক ভবিষ্যদ্বাণী করলেন মাসচেরানো
ফুটবল থেকে ২০২০ সালে অবসর নিয়েছেন মাসচেরানো। তাই ২০২২ বিশ্বকাপে তিনি থাকবেন স্রেফ একজন দর্শক হয়েই। ২০০৬ থেকে ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই ডিফেন্ডার এবার দলে না থাকলেও লিওনেল মেসিদের নিয়ে ভাবনাটা আগের মতোই আছে।
সম্প্রতি ব্রাজিলের ওগ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে অনেক আশায় আছি আমি। এই দলটা ধারাবাহিকতা ধরে রাখা শিখে গেছে। তাদের নিজেদের খেলা নিয়ে ধারণাটা বেশ পরিষ্কার। তারা জানে কী করতে হবে, আর প্রতিদ্বন্দ্বিতার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ।’
গেল বছরের কোপা আমেরিকা জয়, এরপর থেকে অপরাজিত থাকা, জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিজিমা জেতা... সব মিলিয়ে আর্জেন্টিনাকে এবার বিশ্বকাপের হট ফেভারিট হিসেবেই ধরা হচ্ছে। মাসচেরানোরও মনে হচ্ছে তেমন কিছুই।
তবে এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা তো বটেই, ব্রাজিল, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ডকেও বেশ সমীহের নজরে দেখতে বলেছেন মাসচেরানো। সাবেক এই আর্জেন্টাইন অধিনায়ক এখন আছেন আর্জেন্টিনা অ-২০ দলের কোচ হিসেবে। গ্লোবোকে দেওয়া সে সাক্ষাৎকারে উঠে এল নিজের কোচিংয়ের প্রসঙ্গও।
নিজেদের কোচিং নিয়ে মাসচেরানোর কথা, ‘আমি যেখানে আছি খুবই খুশি আছি, এর চেয়ে ভালো কোনো জায়গাতেই আমি থাকতে পারতাম না। আমার ক্যারিয়ারে যুব দলের ভূমিকা ছিল অনেক। আর আমি এখন আমার ধারণাগুলো ছড়িয়ে দিতে চাই।’
তিনি যোগ করেন, ‘ফুটবলে আপনি অন্যের কাছ থেকে ধার করা ধারণা প্রচার করতে পারবেন না, এটা আপনার নিজস্বই হতে হবে। আমার মূলমন্ত্র হচ্ছে খেলাটার কেন্দ্রে থাকা, নিয়ন্ত্রণ করা, বলের দখল ধরে রেখে খেলা, অন্যের অর্ধে খেলা, ঝুঁকি নেয়া। জয়টা গুরুত্বপূর্ণ, তবে যেভাবে আপনি জেতেন, সেটাও গুরুত্বপূর্ণ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ