ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাজিল নয় অন্য যে দুই দলেরবিপক্ষে খেলবে আর্জেন্টিনা, দেখে নিন প্রতিপক্ষ ও দিন ক্ষণ
তবে আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে সেই দুই ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। তবে এ দুই ম্যাচের জন্য কোনো শক্ত প্রতিপক্ষ পাচ্ছে না তারা। যে কারণে মায়ামিতে ২০ থেকে ২৩ তারিখের মধ্যে হন্ডুরাস ও নিউইয়র্কে ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে জ্যামাইকার বিপক্ষে খেলতে হবে তাদের।
তবে এখনও চূড়ান্ত হয়নি এ দুই ম্যাচ। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ওলে দিয়ারিওর প্রতিবেদনে জানা গেছে এ দুই ম্যাচের কথা। উয়েফা নেশনস লিগের ম্যাচে ব্যস্ত থাকতে হবে বিধায় ইউরোপের বড় কোনো দলকে পাবে না আর্জেন্টিনা। তাই তুলনামূলক দুর্বল দুই দলের বিপক্ষে খেলবে তারা।
আর্জেন্টিনার ইচ্ছা ছিল কনকাকাফের কোনো দলের বিপক্ষে খেলার। সেক্ষেত্রে মেক্সিকো ও কানাডার কথা ভাবছিল তারা। কিন্তু কাতার বিশ্বকাপে মেক্সিকোর সঙ্গে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে সেপ্টেম্বরের বিরতিতে জাপান (২৩) ও উরুগুয়ের (২৭) বিপক্ষে খেলবে কানাডা।
তাই হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষেই খেলতে হবে আর্জেন্টিনাকে। নিজেদের শেষ ১৪ ম্যাচের একটিতেও জয় পায়নি হন্ডুরাস। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে দুই জয়ে ষষ্ঠ অবস্থানে থেকে শেষ করেছে জ্যামাইকা। বাছাইপর্বে তাদের দুইটি জয়ই এসেছে হন্ডুরাসের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ