ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফার পরে এবার ভারতকে কঠিন সিদ্ধান্ত জানিয়ে দিলেন সাফ
এরই মধ্যে ফিফা কর্তৃক নিষিদ্ধ হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ফিফা ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নিলে টুর্নামেন্ট দুটি খেলতে পারবে না দক্ষিণ এশিয়ার ফুটবলে সবচেয়ে শক্তিশালী দেশটি।
তাহলে কী হবে? বুধবার ছিল সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভা। আগে থেকে নির্ধারিত ভার্চুয়াল এই সভায় সভাপতিত্ব করেছেন সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এ সভায় বিশেষে আলোচনা হয়েছে ফিফা কর্তৃক ভারত নিষিদ্ধ হওয়ার বিষয়টি।
ভারতকে রেখেই সাফ হবে, নাকি অন্য কিছু? এ নিয়ে সভায় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে এক সপ্তাহ অপেক্ষা করার। সভা শেষে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জাগো নিউজকে বলেছেন, ‘সভায় সিদ্ধান্ত হযেছে আগামী মঙ্গলবার পর্যন্ত আমরা ভারতের জন্য অপেক্ষা করবো। এর মধ্যে যদি ফিফা থেকে কোনো আপডেট হয়, তাহলে তো কথা নেই। আর যদি এভাবেই থাকে, তাহলে ভারতকে রেখেই আমাদের টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’
যদি ভারতকে রেখেই টুর্নামেন্ট করতে হয় তাহলে কি নতুন করে গ্রুপিং ও ফিকশ্চার হবে? আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘মেয়েদের টুর্নামেন্টে দল আছে ৭টি। ভারত না থাকলে হবে ৬টি। যে কারণে, গ্রুপিং বদলাবে না। শুধু ভারতকে বাদ দিয়ে ফিকশ্চার ঠিক করতে হবে।’
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ নিয়ে সমস্যা হলে সেখানে এমনিতেই দল কম, ভারতকে বাদ দিলে দল থাকে ৫টি। ৫ দলের টুর্নামেন্ট লিগভিত্তিক হবে নাকি অন্য কোনো পদ্ধতিতে, সেটা নির্ধারণ করবে সাফ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ