ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুটবলে নিষিদ্ধ ভারতঃ বুধবার সভায় বসছে সাফ, হতে পারে খারাপ কিছু
এই কারণে আগামী মাসে হতে যাওয়া দুটি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের খেলার সুযোগ নেই নিষেধাজ্ঞামুক্ত হতে না পারলে। আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ও ৫ থেকে ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোয় সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ।
দুটি টুর্নামেন্টেই ছিল ভারত। দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশটি নিয়েই এরই মধ্যে ঠিকঠাক হয়েছে গ্রুপিং ও ফিকশ্চার। কিন্তু আজ (মঙ্গলবার) হঠাৎ ফিফার নিষেধাজ্ঞায় বদলে গেলো হিসেব নিকেশ।
ভারত যদি টুর্নামেন্ট শুরুর আগে ফিফার নিষেধাজ্ঞামুক্ত না হতে পারে তাহলে কী হবে? সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হকে হেলাল জাগো নিউজকে জানিয়েছেন, ‘এখানে হিসাবটা পরিষ্কার। ভারত যদি নিষেধাজ্ঞামুক্ত না হতে পারে, তাহলে তারা খেলতে পারবে না। এর আগে যেমন খেলতে পারেনি পাকিস্তান। ফিফার নিষেধাজ্ঞা থাকলে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টই খেলা যায় না।’
বুধবার সাফের পূর্ব নির্ধারিত সভা আছে। এই সভায় ভারতের নিষেধাজ্ঞা ও সাফের দুটি টুর্নামেন্ট নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন আনোয়ারুল হক হেলাল, ‘সভাটি আমাদের আগে থেকেই ঠিক ছিল। এখন এই সভায় আমরা সামনের দুটি টুর্নামেন্ট নিয়ে আলোচনা করতে পারবো।’
নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারত রয়েছে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দুই দল হচ্ছে পাকিস্তান ও মালদ্বীপ। ভারত বাদ পড়লে গ্রুপে থাকবে তিনটি দল। অন্যদিকে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতে রয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে অন্য দুই দল নেপাল ও ভুটান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ