ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম হতাশায় পিএসজি,এক দফা নেইমার-এমবাপের হাতাহাতি
খেলাধুলা বিষয়ক এক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে শনিবার রাতে মপলিয়েরের বিপক্ষে পিএসজি বড় জয় পেলেও পেনাল্টিকে কেন্দ্র করে ড্রেসিংরুমে গিয়ে ‘মারামারি’ বাঁধিয়েছেন নেইমার-এমবাপে। অবস্থা এমনই দাঁড়িয়েছিল, দুজনকে আলাদা করতে বেশ বেগই পেতে হয়েছে সতীর্থদের।
মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করেন নেইমার। কিন্তু ঝামেলাটা বাঁধে পেনাল্টি নেওয়া নিয়ে। দুই দল যখন ০-০ সমতায়, তখন একটি পেনাল্টি পেয়েছিল পিএসজি। এমবাপে সেই পেনাল্টি নেন এবং মিস করেন।
দ্বিতীয়ার্ধে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা আরেকটি পেনাল্টি পায়। এবারও এমবাপে পেনাল্টি নিতে চাইলে তাকে দেননি নেইমার। নিজেই জোর করে পেনাল্টি নেন এবং গোল করেন।
স্বভাবতই এমবাপে এই ঘটনায় খুশি হতে পারেননি। ম্যাচে তাকে অনেক সময়ই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বল সামনে না আসলে দৌড়চ্ছিলেন না ফরাসি তারকা।
এরপর ড্রেসিংরুমে এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি লেগে যায় নেইমার-এমবাপের। প্রতিবেদন অনুযায়ী, দুজন চিৎকার করে একে অপরকে গালাগাল করছিলেন এবং মাথায় মাথায় ঠুকোঠুকি লেগে যান। সতীর্থরা এসে তাদের আলাদা করেন।
তবে তখনও ঝগড়া থামেনি। দুজন চিৎকার করতে থাকেন এবং আশেপাশে থাকা কিছু জিনিস ছুড়েও ফেলেন। ড্রেসিংরুমের সেই লড়াই এরপর সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এমবাপেকে কি ভবিষ্যতে পেনাল্টি দেওয়া উচিত হবে কিনা, এমন দুটি পোস্টে লাইক দেন নেইমার। কোচ ক্রিস্টোফার গাল্টিয়েরও সে কথা স্বীকার করেছেন। বোঝাই যাচ্ছে, কতটা অশান্ত হয়ে উঠেছে পিএসজি শিবির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ