ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ হলো বার্সেলোনা-ভায়োকানোর ম্যাচ, দেখে নিন ফলাফল
গতকাল ১৩ আগস্ট শনিবার রাতে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ঘরের মাঠেও জিততে পারেনি জাভি হার্নান্দেজের শিষ্যরা। একের পর এক সুযোগ মিসের হতাশায় মাঠ ছাড়তে হয়েছে গোলশূন্য ড্র নিয়ে। গোলরক্ষক টের স্টেগানের দৃঢ়তায় উল্টো পরাজয়ের হাত থেকে বেঁচেছে তারা।
অথচ পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করে গেছেন রবার্ট লেওয়ানডস্কি, ওসুমানে দেম্বেলে, রাফিনহারা। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল বার্সেলোনার দখলে। গোলের জন্য অন্তত ২১টি শট করে মাত্র ছয়টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছে তারা। কিন্তু পায়নি কোনো গোল।
ম্যাচের ১২ মিনিটে একবার বল জালে জড়ান লেওয়ানডস্কি। কিন্তু তিনি অফসাইডে থাকায় বাতিল হয়ে যায় সেটি। পরে ২০ মিনিটের সময় লেওয়ানডস্কির পাসে দেম্বেলের জোরালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। প্রথমার্ধে আরও বেশ কয়েকটি জোরালো আক্রমণ করেও লাভ হয়নি বার্সার।
দ্বিতীয়ার্ধে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ছিল শেষ বাঁশি বাজার ঠিক আগে দিয়ে। প্রতিপক্ষের তারকা ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাওকে কড়া ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখেন বার্সার অধিনায়ক সার্জিও বুসকেটস। যে কারণে পরের ম্যাচটি খেলতে পারবেন না বুসকেটস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ