ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭ গোলে শেষ হলো মন্টপিলিয়ার ও পিএসজির ম্যাচ, দেখে নিন ফলাফল
পুরো ম্যাচ জুড়ে পিএসজি স্ট্রাইকারের দারুণ পারফরম্যান্সের রাতে প্রতিপক্ষকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। এই আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট যাওয়া পিএসজি পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
গত কাল শনিবার রাতে পারদ ডে প্রিন্সেসে হওয়া ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল আদায়ে ব্যর্থ হন কাইলিয়ান এমবাপে। ডি বক্সের ভেতর অতিথি দলের এক খেলোয়াড়ের হাতে বল লেগেছিল। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পিএসজির পক্ষে পেনাল্টির বাঁশি বাজালেও এমবাপে সুযোগ কাজে লাগাতে পারেননি।
অপ্রত্যাশিতভাবে স্পটকিকে গোল না পেলেও ৩৯ মিনিটে আত্মঘাতী গোলে লিড পায় স্বাগতিক দল। এমবাপের শট বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ফালায়ে সাকো।
এমবাপে ব্যর্থ হলেও স্পটকিক থেকে ৪৩ মিনিটে গোল করতে মোটেও ভুল করেননি নেইমার। ডি বক্সের ভেতর আত্মঘাতী গোল করা সাকোর হাতে বল লাগলে রেফারি পিএসজির পক্ষে স্পট কিকের নির্দেশ দেন।
বিরতির পর আবারো নেইমারের ঝলক। ৫১ মিনিটে তিনি হেডে বল জালে জড়িয়ে দিয়ে লিগে তৃতীয় গোলের দেখা পান। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
সাত মিনিট পর বাঁ পায়ের শটে মন্টপিলিয়ারের হয়ে ব্যবধান কমান তিউনিসিয়ার স্ট্রাইকার ওহাবি খাজরি।
৬৯ মিনিটে এসে গোলের দেখা পান ফ্রেঞ্চ ফরোয়ার্ড এমবাপে। কর্নার কিক থেকে পাওয়া বল আদায় করে তিনি ডান পায়ে বল জালে পাঠান। খেলার ৮৭ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেস তার জাতীয় দলের সতীর্থ নুনো মেন্ডেসের ক্রসে বল পেয়ে বাঁ পায়ে গোলের দেখা পান।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খলিল ফায়াদের বাড়ানো বল নিয়ে মন্টপিলিয়ারের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যামেরুন অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার এনজো চাতো এমবিয়াই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ