ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ নিয়ে আবারও নতুন সিদ্ধান্ত ঘোষণা
স্থগিত হয়ে যাওয়ার পর থেকে বারবার শুধু নতুন সূচির অপেক্ষা করতে হয়েছে বিশ্বের কোটি ফুটবলপ্রেমীকে। ফিফার পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছিল আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ম্যাচটি খেলতে হবে দুই দলকে। সেই অনুযায়ীই এগোচ্ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় এ দুই দল।
কিন্তু এখন সবশেষ খবর হলো, ম্যাচটি আর মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে ম্যাচটি বাতিলের জন্য বলেছেন দলের হেড কোচ তিতে।
সেই অনুযায়ী দলের কোচ ও টিম ম্যানেজম্যান্টের চাওয়া রাখতেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। এরই মধ্যে তারা এ সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়ে দিয়েছে। আর্জেন্টিনার পক্ষ থেকেও এটিকে স্বাগত জানানো হয়েছে।
তবে ম্যাচটি বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্ভুক্ত হওয়ায় শুধুমাত্র দুই দেশের মতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। এ বিষয়ে কনমেবল ও ফিফার মধ্যে আলোচনার পরেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যাবে। যেহেতু লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের চার দল নিশ্চিত হয়ে গেছে, তাই ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি বাতিলের সম্ভাবনাই বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ