ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বার্সেলোনার ৬ গোলের অবিশ্বাস্য এক ম্যাচ দেখল ফুটবল বিশ্ব
গতকাল ০৭ আগস্ট রোববার রাতে নিজেদের ঘরের মাঠে খেলা ম্যাচটিতে জোড়া গোল করেছেন তরুণ তারকা পেদ্রি। এছাড়া একবার করে বল জালে জড়ান রবার্ট লেওয়ানডস্কি, ওসুমানে দেম্বেলে, পিয়েরে এমেরিক আউবেমেয়াং ও ফ্রেংকি ডি ইয়ং।
চলতি নতুন মৌসুমে বার্সেলোনা ছেড়ে মেক্সিকোর ক্লাবটিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার দানি আলভেস। ম্যাচ শুরুর আগে আলভেসকে ‘৪৩১’ নম্বর সম্বলিত একটি জার্সি উপহার দিয়েছে বার্সেলোনা। যা বার্সার জার্সিতে আলভেসের ম্যাচসংখ্যা।
পরে খেলা শুরু হলে গোলের আনন্দে ভাসতে একদমই সময় লাগেনি বার্সেলোনা। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই জোড়া গোল করে বসে তারা। তৃতীয় মিনিটে গোল উৎসবের সূচনা করেন লেওয়ানডস্কি। দূরহ কোণ থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি। বার্সেলোনার জার্সিতে এটিই তার প্রথম গোল।
দুই মিনিট পর স্কোরশিটে নাম তোলেন পেদ্রি।ম্যাচের বয়স ২০ মিনিট হওয়ার আগেই আরও দুই গোল করে কাতালান ক্লাবটি। দশ মিনিটের মাথায় তৃতীয় গোলে নাম লেখান দেম্বেলে। আর ১৯ মিনিটে গিয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পেদ্রি।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফিরে ৪৯ মিনিটের সময় গোল ঊৎসবে যোগ দেন আউবেমেয়াং। ম্যাচের শেষ দিকে গিয়ে ৮৪ মিনিটে পুমাসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ফ্রেংকি ডি ইয়ং।
ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি হুয়ান গাম্পারের সম্মানে প্রতি মৌসুমে এই ম্যাচটি খেলে বার্সেলোনা। এবার ছিল গাম্পার ট্রফির ৫৭তম ম্যাচ। শেষ দশ বছরে গাম্পার ট্রফির ম্যাচ হারেনি বার্সেলোনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ