ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখে নিন বাংলাদেশ সময়
গত মাসে দুই দলকেই ফিফা জানিয়ে দেয়, সেই ম্যাচটা খেলতেই হবে। এবার সেই ম্যাচের দিনক্ষণ ঠিক করে ভেন্যু জানিয়ে দিয়েছে ব্রাজিল।
ঘোষণা অনুযায়ী স্থগিত হওয়া সেই ম্যাচটি আগামী ২২ সেপ্টেম্বর খেলতে হবে ব্রাজিল আর আর্জেন্টিনাকে। ভেন্যু থাকছে একই। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, অ্যারেনা করিন্থিয়ান্সেই হবে সেই ম্যাচটি।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আর ব্রাজিল ফুটবলের আত্মপক্ষ সমর্থনের পর গত ৯ মে ফিফা আপিল কমিশন ঘোষণা দেয় যে, দুই দলকেই আবারো ম্যাচটা খেলতে হবে। জানানো হয়, বিশ্বকাপ বাছাইপর্বের এই তিন পয়েন্টের ফয়সালাটা হবে মাঠেই।
এসময় কোনো দিনক্ষণ কিংবা ভেন্যু ঠিক করেনি ফিফা। সেটা ছেড়ে দেওয়া হয় ব্রাজিলের ওপর। বুধবারের মধ্যে সেই ম্যাচের ভেন্যু ঠিক করে ফিফাকে জানাতে বলা হয়েছিল ব্রাজিলকে। ম্যাচটা আয়োজনের জন্য তিনটি ভেন্যুর বিষয় পর্যালোচনা করছিল তখন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।
প্রথমটি ছিল ইউরোপ, সেখানে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলার পর একটি আফ্রিকান দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল ব্রাজিলের। এছাড়া যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে ব্রাজিল-আর্জেন্টিনার ধ্রুপদী দ্বৈরথ আয়োজনে আগ্রহী, তাই সেখানেও ম্যাচটি হওয়ার সম্ভাবনা ছিল।
ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সম্ভব না হলে ব্রাজিলেই ম্যাচটি আয়োজনের ভাবনা ছিল তাদের। শেষমেশ আলোর মুখ দেখল সেটাই। সেই ব্রাজিলের মাটিতেই আবার ব্রাজিলের মুখোমুখি হতে হবে লিওনেল মেসিদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ