ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ মাঠে নামছে মেসি-নেইমার, দেখে নিন বাংলাদেশ সময়

২০২২ আগস্ট ০৬ ১৩:১৩:১২

আজ মাঠে নামছে মেসি-নেইমার, দেখে নিন বাংলাদেশ সময়

এর আগের মৌসুমে লিগ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতাকে কারণ হিসেবে দেখিয়ে তৎকালীন কোচ মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করে পিএসজি। নতুন কোচ ক্রিস্টোফার গ্যালতিয়েরের অধীনে এবারই প্রথম লিগে মাঠে নামতে যাচ্ছে পিএসজি।

তবে এবার নতুন মৌসুম শুরুর পূর্বে ফ্রেঞ্চ সুপার কাপে মুখোমুখি হয়েছিল পিএসজি এবং নঁতে। সেই ম্যাচে ৪-০ গোলে জিতেছিল আসরের অন্যতম দল পিএসজি। এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা।

আজকের ম্যাচে মাঠে নামার আগে পিএসজিকে স্বস্তি দিচ্ছে প্রতিপক্ষের বিপক্ষে তাদের নিজেদের সাম্প্রতিক পরিসংখ্যান। পিএসজির বিপক্ষে শেষ তিনটি ম্যাচেই চারটি বা তার বেশি গোল হজম করেছে ক্লেমেন্টে ফুট। তিনটি ম্যাচে মোট ১৪টি গোল হজম করেছে তারা। তবে পিএসজিকেও তারা দিয়েছিল ৫টি গোল।

এছাড়া পিএসজি সর্বশেষ সাতটি মৌসুমেই লিগ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। আজকের ম্যাচেও জয় দিয়েই নতুন কোচের লিগে অভিষেকটা রাঙিয়েই রাখতে চাইবেন মেসি-নেইমাররা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত