ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল, গোল, গোলঃ ৭ গোলের ম্যাচ দিয়ে আসর শুরু বায়ার্নের
গতকাল ০৫ আগস্ট শুক্রবার রাতে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তাদেরই মাঠে গুঁড়িয়ে দিল ইউলিয়ান নাগেলসমানের দল। ম্যাচটি ৬-১ গোলে জিতেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।
উত্তেজনার এই ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল বায়ার্ন। ১০ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে দুবার বল পাঠায় তারা। পঞ্চম মিনিটে কিমিখ অনেক দূর থেকে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার পাঁচ মিনিট পর জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন পাভার্দ।
২৯তম মিনিটে হেডে বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন লিভারপুল থেকে আসা মানে। ছয় মিনিট পর টমাস মুলারের পাসে কাছ থেকে দলের চতুর্থ গোলটি করেন জার্মান মিডফিল্ডার মুসিয়ালা। বিরতির একটু আগে ৫-০ করেন জিনাব্রি।
বিরতির পর অবশ্য বায়ার্নকে আরও বিধ্বংসী হতে দেয়নি স্বাগতিকরা। ৬৪তম মিনিটে ফরোয়ার্ড কোলো মুয়ানি একটি গোল শোধ করেন। তবে ৮৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ৬-১ করে ফেলেন মুসিয়ালা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ