ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আবারও ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশ সময়

২০২২ আগস্ট ০৫ ১৪:০৭:৩৯

আবারও ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশ সময়

প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। কিছুটা স্নায়ুচাপ থাকারই কথা। যদিও প্রথম রাউন্ডে এই ভারতকেই হারিয়ে আসা লাল-সবুজের প্রতিনিধিরা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী।

ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় মুখোমুখি হবে দুই দল।

প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের শুরুটা এবার ভালো হয়নি। বাংলাদেশের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। কিন্তু পরের তিন ম্যাচে প্রতিপক্ষদের রীতিমতো উড়িয়ে দেয় স্বাগতিকরা।

শ্রীলঙ্কাকে ৪-০, নেপালকে ৮-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার পর মালদ্বীপকে ১-০ গোলে হারায় ভারত। ৪টি করে গোল নিয়ে প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়েও আছে তাদের দুজন-গুরকিরাত সিং ও পার্থিব সুন্দর।

ফাইনালে তাই এ দুজনের আক্রমণের ঝড় সামলাতে হবে বাংলাদেশের রক্ষণভাগকে। যদিও ফাইনালের আগে শতভাগ জয় পাওয়া বাংলাদেশও আছে দারুন ছন্দে। আরও একটি জয় তুলে নিয়ে ইতিহাস গড়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী পল স্মলির শিষ্যরা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত