ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ ড্র করলেই ফাইনালে খেলবে বাংলাদেশ, দেখে নিন নতুন সমীকরণ
আসরের অন্যতম শক্তিশালী ভারতের ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪ টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি। তিন ম্যাচের সবকয়টি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
৬ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে স্বাগতিক ভারত দ্বিতীয় এবং নেপাল তৃতীয়স্থানে। পাঁচ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
দুর্বল মালদ্বীপের বিপক্ষে আজ ভারত জিতলেই ফাইনাল নিশ্চিত হবে তাদের। আর নেপাল বড় ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে তাদেরও ফাইনাল নিশ্চিত। ভারতের কাছে ৮-০ গোলে হারায় গোল গড়ে পিছিয়ে রয়েছে হিমালয়ের দেশটি। তবে বাংলাদেশ কম ব্যবধানে হেরে গেলেও গোল ব্যবধানে (বাংলাদেশ +৫ ও নেপাল -১) এগিয়ে থাকায় ফাইনালে খেলার সুযোগ মিলবে।
তবে পরাজয় কিংবা ড্র নয়, দুর্দন্ড প্রতাপে জয়লাভ করেই সাফের ফাইনালে যেতে চায় বাংলাদেশ। নেপালকে হারিয়েই ফাইনালে খেলতে চাইছেন বাংলাদেশের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য।
এক ভিডিও বার্তায় গতকাল তিনি বলেন, “নেপাল ম্যাচটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেননা, ম্যাচটির ওপর নির্ভর করছে কারা ফাইনালে যাবে। সবার মনোযোগ সেই ম্যাচের দিকে। গত তিনটা ম্যাচ যেভাবে খেলেছি আমার মনে হয় এখনও সেরাটা দেওয়া বাকি আছে। আমার বিশ্বাস নেপালের বিপক্ষে জিতেই আমরা ফাইনালে যেতে পারবো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ