ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসির সমালোচকদের একেবারে ধুয়ে দিলেন নেইমার

২০২২ আগস্ট ০১ ১৫:৫৬:২৯

মেসির সমালোচকদের একেবারে ধুয়ে দিলেন নেইমার

মেসির পিএসজি সতীর্থ নেইমার জুনিয়র। সেই সমালোচকদের এক হাত। পিএসজির আগে বার্সেলোনায়ও একসঙ্গে খেলেছেন মেসি-নেইমার। দুজনের বন্ধুত্বও বেশ গভীর। রোববার পিএসজির ফ্রেঞ্চ সুপার কাপ জয়ে নেইমার দুটি গোল করেছেন, মেসি করেছেন একটি। মেসির গোলে সহায়তা করেন নেইমার।

ম্যাচ শেষে মেসির সমালোচনার ব্যাপারে নেইমার বলেছেন, ‘আমার মনে হয়, মানুষ বেশিই কথা বলে। তারা জানে না প্রতিদিন কী হচ্ছে, ভেতরে কী চলে। সে লিও, সে লিও, সে এখনও সেই লিও। এর কোনো পরিবর্তন নেই। সে সবসময়ই পার্থক্য গড়ে দেয়। সব পরিস্থিতিতে মানিয়ে নেয়।’

এসময় দলের আরেক তারকা কাইলিয়ান এমবাপের কথা টেনে তিনি আরও বলেন, ‘আমরা সবসময় আশা করি যেনো আমাদের তিনজনের মধ্যে সবকিছু ভালো থাকে। যদি আমরা তিনজন ভালো থাই তাহলে দলের জন্যও ভালো হবে। ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট। জেতা সবসময়ই গুরুত্বপূর্ণ।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত