ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
১৩ মিনিটে ৩ গোল, বিশ্বকাপের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার
আজ ৩০ জুলাই শনিবার কলম্বিয়ার সেন্টেনারিও স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচটিতে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে ১৩ মিনিটের ব্যবধানে গোল তিনটি করে তৃতীয় হওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
মূলত পুরো ম্যাচের চারটি গোলই করেছে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে ৩৯ মিনিটের সময় নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন মিডফিল্ডার রোমিনা নুনেজ। আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা।
কিন্তু ম্যাচের ৭৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও সেই আত্মঘাতী গোল শোধ করতে পারেনি তারা। তবে ৭৮ থেকে ৯১ মিনিট পর্যন্ত ১৩ মিনিটের ঝড়ে তিনটি গোল পেয়ে যায় জার্মান পোর্তানোভার শিষ্যরা। যার সুবাদে মেলে কোপায় তৃতীয় হওয়ার গৌরব।
আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি করেন ফরোয়ার্ড ইয়ামিলা রদ্রিগেজ। তবু স্বস্তির সুযোগ ছিল না। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার মুখে ফ্লোরেন্সিয়া বুন্সেগুন্দোর গোলে এগিয়ে যায় তারা। এক মিনিট পর ইয়ামিলার দ্বিতীয় গোলে নিশ্চিত হয় আর্জেন্টিনার বড় জয়।
এবারের কোপা আমেরিকার সেরা তিন দল সরাসরি পাবে আগামী বছরের নারী ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ। ফাইনালে ওঠার মাধ্যমে আগেই সেটি নিশ্চিত করেছে ব্রাজিল ও কলম্বিয়া। রোববার ভোরে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে এ দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ