ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্বঃ ব্রাজিল গরু, আর্জেন্টিনা ছাগল
জামাল হোসেনের ছেলে কামাল হোসেন খেলাটির আয়োজন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী রামনগরের। তিনি নিজেও এ খেলায় ব্রাজিলের অধিনায়ক হিসেবে খেলেন।
ব্যতিক্রমী এ খেলা দেখতে ভিড় জমান যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা। খেলার মাঠ প্রাঙ্গণে প্রায় চার হাজার দর্শকের সমাগম ঘটে। খেলাটিতে রেফারিং করেন ফরহাদ হোসেন ও তার দল। টুর্নামেন্টে দুই দলে অংশগ্রহণ করেন ২৫ থেকে ৪০ বছর বয়সী পুরুষরা। খেলায় বিরতির আগ পর্যন্ত ব্রাজিল টিম ২-১ গোলে এগিয়ে ছিল।
এ বিষয়ে আয়োজক ও ব্রাজিল টিমের অধিনায়ক কামাল হোসেন বলেন, আমি প্রবাসে থাকি। ঈদের ছুটিতে বাড়িতে এসে একটি ব্যতিক্রমী খেলার আয়োজন করার চিন্তা করি। তাই আজ এই খেলার আয়োজন করেছি। আমার প্রত্যাশা এই খেলাধুলার ধারাবাহিকতা বজায় রেখে সমাজের যুবক ও কিশোররা মাদক থেকে দূরে থাকবে।
অতিথি হিসেবে আসা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ফরহাদ হোসেন বলেন, খেলা সুন্দরভাবেই পরিচালিত হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক খেলা দেখতে এসেছেন। এমন পুরস্কার ও এই ব্যতিক্রমী খেলা এর আগে কোথাও দেখা যায়নি। সর্বপ্রথম হয়তো যশোরে এমন খেলা অনুষ্ঠিত হচ্ছে।
খেলা দেখতে আসা দর্শক আলামিন হোসেন বলেন, এ ধরনের ফুটবল খেলার আয়োজন ও এমন পুরস্কার এর আগে আমরা দেখতে পাইনি। এই খেলা উপভোগ করতে আমরা কেশবপুর থেকে এসেছি।
খেলা শেষে ২-১ গোলে বিজয়ী ব্রাজিল দলকে পুরস্কার হিসেবে গরু ও রানার্সআপ হিসেবে আর্জেন্টিনা দলকে ছাগল বিতরণ করা হয়। এ সময় আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ