ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালের দৌড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নেপাল, দেখে নিন বাংলাদেশের অবস্থান

২০২২ জুলাই ২৭ ২২:০৭:০৬

ফাইনালের দৌড়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নেপাল, দেখে নিন বাংলাদেশের অবস্থান

আজ ২৭ জুলাই বুধবার ভারতের ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে নেপাল ৩-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। হিমালয়ের দেশটি প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল মালদ্বীপকে।

এই আসরে দুটি করে ম্যাচ জিতে ৬ পয়েন্ট করে অর্জন করেছে বাংলাশে ও নেপাল। তবে নেপাল ফুটবল দল গোলগড়ে বাংলাদেশকে টপকে টেবিলের এক নম্বরে উঠেছে । এই জয়ে বাংলাদেশের মতো নেপালও ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করলো।

পয়েন্ট টেবিলের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ও নেপালের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। ২ আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। তার আগে বাংলাদেশ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে এবং নেপাল খেলবে ভারতের বিপক্ষে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত