ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭-০ গোলের ম্যাচে মেজাজ হারিয়ে রেফারিকে ঘুষি দিলেন আর্জেন্টাইন কোচ
মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব জিতেছে ৭-০ গোলে। এটা এবারের প্রিমিয়ার লিগে কোন দলের সবচেয়ে বড় ব্যবধানের জয়।
এখানেই শেষ নয়, ম্যাচ একপেশে হলেও উত্তেজনা ছড়িয়েছে ক্ষণেক্ষণে। যে কারণে ১৫ মিনিটের মতো খেলা বন্ধ ছিল। রেফারিকে ৫ জনকে দেখাতে হয়েছে লালকার্ড। এর মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাবের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস দিয়েগো ক্রুসিয়ানিও রয়েছেন।
গোপালগঞ্জ থেকে ম্যাচের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ম্যাচের ৩৯ মিনিটে প্রথম গন্ডগোল শুরু হয়। তখন রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদে সহকারী রেফারি রাসেল মাহমুদের সঙ্গে কথা কাটাকটিতে জড়িয়ে পড়েন সাইফের আর্জেন্টাইন কোচ আন্দ্রেস দিয়েগো ক্রুসিয়ানি।
এক পর্যায়ে ক্রুসিয়ানি ঘুষি মারেন সহকারী রেফারিকে। তখন তাকে লালকার্ড দেখিয়ে ড্রেসিংরুমে পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে একই সহকারী রেফারিকে অন্য ডাগআউট থেকে এসে তাড়া করেছেন উত্তর বারিধারা ক্লাবের ম্যানজার জাহাঙ্গীর।
তিনি এসে সহকারী রেফারির গায়ে হাত দেন। তার সঙ্গে যোগ দেন খেলোয়াড় সুজন বিশ্বাস। বারিধারা ডাগআউট থেকে বলবয়সহ আরো দুইজন এসে রেফারির ওপর চড়াও হন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫ মিনিট পর খেলা শুরু হয়।
তার আগে রেফারি বারিধারা ম্যানেজার, খেলোয়াড় সুজন বিশ্বাস, বলবয় ও আরেক কর্মকর্তাতে লাল কার্ড দেখান। ম্যাচের ইনজুরি সময়ে খেলানো হয়েছে ১১ মিনিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ