ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোল গোল গোলঃ মেসি-নেইমার-এমবাপের গোলের বন্যা, পিএসজির গোল উৎসব
প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে প্রীতি ম্যাচে সোমবার গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে পিএসজি। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। মেসি ও এমবাপে করেছেন একটি করে গোল। বাকি দুই গোলদাতা পাবলো সারাবিয়া ও নুনো মেন্দেস।
জাপানে শেষ ম্যাচে মেসি-নেইমার-এমবাপের গোলপিএসজির দাপুটে পারফরম্যান্সের সামনে দাঁড়াতেই পারেনি জাপানের দলটি। প্রথমার্ধেই চার গোল করে প্যারিসের ক্লাবটি।
২৭তম মিনিটে মেসির শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে বল জালে জড়ান সারাবিয়া। একটু পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন নেইমার।
দুই গোলে পিছিয়ে পড়ার এক মিনিট পরই ব্যবধান কমায় গাম্বা ওসাকা। তবে ৩৭তম মিনিটে মেন্দেস স্কোরলাইন ৩-১ করার পর বিরতির আগেই নেইমারের অ্যাসিস্ট থেকে ব্যবধান আরও বাড়ান মেসি।
জাপানে শেষ ম্যাচে মেসি-নেইমার-এমবাপের গোলদ্বিতীয়ার্ধে নেইমার তার দ্বিতীয় গোল করার পর ওসাকা স্কোরলাইন করে ৫-২। ৮৬তম মিনিটে পিএসজির শেষ গোলটি করেন এমবাপে।
শতভাগ জয়ে জাপান সফর শেষ করল পিএসজি। আগের দুই ম্যাচে কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ২-১ ও উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রিস্তফ গালতিয়ের দল।
প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে পিএসজি এবার ইসরায়েল সফরে যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ