ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিওনেল মেসিকে ফিরিয়ে আনবে বার্সেলোনা
গত ২০২১-২২ মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখান মেসি। বিনা ট্রান্সফার ফি’তে করা দলবদলে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যা শেষ হবে আগামী বছরের জুনে।
পিএসজি অধ্যায় শেষ হলে মেসির ভবিষ্যৎ কী? ফুটবল বিশ্বে এই নিয়ে জল্পনা দীর্ঘদিনের। মেসি কি আবারও বার্সেলোনায় ফিরতে পারেন? বার্সার কোচ জাভি তো আর্জেন্টাইন খুদে জাদুকরকে ফিরিয়ে আনতে অনুরোধই করলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তাকে।
লাপোর্তা কী ভাবছেন? সমর্থকদের জন্য সুখবর। ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তার কথায় পরিষ্কার ইঙ্গিত, মেসিকে ফিরিয়ে আনতে পারে বার্সা।
৩৫ বছর বয়সি মেসিকে নিয়ে লাপোর্তা জানান, ‘বার্সেলোনার ইতিহাসে সেই সম্ভবত সেরা ফুটবলার। সবচেয়ে কার্যকর ফুটবলার। বার্সেলোনার ইতিহাসে তার তুলনা শুধু জোহান ক্রুইফের সঙ্গেই করা যায়।’
আর্থিক সংকট মেটাতে গিয়ে এমন একজন ফুটবলারকেই কি না ঝেড়ে ফেলতে হলো বার্সেলোনার! সেই সিদ্ধান্ত নিয়ে লাপোর্তা বললেন, ‘একদিন তো এমনটা ঘটতেই হতো। আমাদের এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। বাস্তবতা হচ্ছে কোনো ফুটবলার বা কোচই প্রতিষ্ঠানের উর্ধ্বে নয়।’
লাপোর্তা এরপরই কার্যত ‘বোমা’ ফাটিয়েছেন। তার কথা, ‘আমি মনে করি না, মেসি-অধ্যায় শেষ হয়ে গেছে। আর মেসির অধ্যায় যে এখনও খোলা আছে, সেটি নিশ্চিত করা আমাদেরই দায়িত্ব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ