ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্দান্ত গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ

২০২২ জুলাই ২৫ ২২:৩৫:১৫

দুর্দান্ত গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ

আজ সোমবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় মিরাজ হোসেনের দর্শনীয় গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রথমার্ধে একাধিক ভালো সুযোগ তৈরি করে গোলের দেখা পায়নি বাংলাদেশের যুবারা। পঞ্চম মিনিটে প্রথম সুযোগটি নষ্ট করেছেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। তিনি বক্সে ঢুকে শ্রীলঙ্কার গোলরক্ষক শেন বানুকা ক্রুসের গায়ে বল মেরে দেন।

২০ মিনিটে রফিকুল ইসলামের হেড বাইরে চলে যায়। ৩৩ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করে নোভা। ডান দিক থেকে উড়ে আসা ক্রসে নেওয়া তার শট বাইরে চলে যায়।

বাংলাদেশ প্রত্যাশিত গোলটি পায় ৭১ মিনিটে। শাহিন মিয়ার আড়াআড়ি পাস থেকে শাহিন মিয়া দুর্দান্ত শটে গোল করে দ্বিতীয়ার্ধে মাঠে নামা মিরাজুল।

এর আগে ৫১ মিনিটে শ্রীলঙ্কা পেয়েছিল তাদের প্রথম সুযোগ। শ্রীলঙ্কার ফরোয়ার্ড থেসান থুসমিকার জোরালো শট গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ