ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এমবাপে-পাবলোর দুর্দান্ত গোলে শেষ হল মেসিদের দ্বিতীয় ম্যাচে, জেনে নিন ফলাফল

২০২২ জুলাই ২৩ ২৩:০৩:২৪

এমবাপে-পাবলোর দুর্দান্ত গোলে শেষ হল মেসিদের দ্বিতীয় ম্যাচে, জেনে নিন ফলাফল

আসরের নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের আরেক ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলে জয় পেয়েছে দুর্দান্ত ছুটটে থাকা প্যারিসের ক্লাবটি। এই ম্যাচে গোল পেয়েছেন এই মৌসুমে পিএসজির সবচেয়ে বড় চুক্তির খেলোয়াড় কিলিয়ান এমবাপে।

জাপানের সাইতামা স্টেডিয়াম-২০০২ এ অনুষ্ঠিত ম্যাচে পিএসজি কোচ ক্রিস্টোফ গ্যালটিয়ের সেরা একাদশ এবং পুরো সাইডবেঞ্চের পরীক্ষা নিয়েছেন। আজ প্রথম একাদশে মেসি-নেইমারকে রাখেননি কোচ। শুধু এমবাপেকে মাঠে নামান। সঙ্গে ছিলেন মাউরো ইকার্দি, পাবলো সারাবিয়া।

মেসি-নেইমারকে একসঙ্গে মাঠে নামান ৫৯ মিনিটের মাথায়। ইকার্দির পরিবর্তে মেসি এবং এমবাপের পরিবর্তে নেইমারকে। তবে তার আগেই পিএসজি এগিয়েছিল ২-০ গোলে।

ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোল করেন পাবলো সারাবিয়া। ৩৫তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান কিলিয়ান এমবাপে। ৭৬ মিনিটে গিয়ে তৃতীয় গোল পায় পিএসজি। গোলদাতা আর্নাউদ কালিমুয়েন্দু। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ