ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বার্সা সমর্থকদের জন্য বিশাল সুখবর

২০২২ জুলাই ২৩ ২১:২২:০২

বার্সা সমর্থকদের জন্য বিশাল সুখবর

বার্সেলোনা লেভানদোস্কিকে দিন কয়েক আগেই এবারের গ্রীষ্মকালীন দলবদলে প্রায় চার কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে । গত মৌসুমে লিওনেল মেসি দল ছাড়ার পর একজন গোল স্কোরারের অভাবে ভুগেছে স্প্যানিশ ক্লাবটি। লেভানদোস্কি দলে যোগ দেওয়ায় সেই অভাব পূরণের স্বপ্ন দেখছে কাতালানরা। লেভানদোস্কিও শোনাচ্ছেন আশার বাণী। সমর্থকদের মুখে হাসি ফেরাতে চান তিনি।

আগামী মৌসুমের প্রস্তুতি নিতে বার্সেলোনা এখন অবস্থান করছে যুক্তরাষ্ট্রে। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তারকা ফুটবলার লেভানদোস্কি বলেছেন, “আমি বার্সেলোনা সমর্থকদের অনেক আনন্দ দিতে চাই। আমি তাদেরকে ততটা খুশি করতে চাই, তারা আগে যেমন ছিল। কারণ দলের অবস্থা যেমনই হোক না কেন তারা দলকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। এই মৌসুমে আমরা ভক্তদের যতটা সম্ভব আনন্দ দেওয়ার চেষ্টা করব।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ