ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেসিকে বাদ দিয়ে এবারের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

২০২২ জুলাই ২২ ১৬:০৬:২২

মেসিকে বাদ দিয়ে এবারের বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা

এবারের আসরে টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছেন অন্যতম সেরা ফুটবলার সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। সর্বশেষ আফ্রিকান নেশন্স কাপে জাতীয় দলকে জেতাতে বড় অবদান রাখেন মানে। তাই এবারের আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা উঠেছে সেনেগালিজ এই ফরোয়ার্ডের হাতেই।

গতকাল ২১ জুলাই বৃহস্পতিবার মরক্কোর রাজধানী রাবাতে এবার আফ্রিকান ফুটবলের এই অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হয়। যেখানে এই পুরস্কার নিজের করে নেন মানে। এদিকে সদ্য বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ায় ক্লাবটির প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জেতার খেতাব জিতলেন সাদিও মানে। এর আগে ২০১৯ সালে লিভারপুলের হয়ে এই পুরস্কার জিতেছিলেন এই সেনেগালের ফরোয়ার্ড।

এবার মানের সঙ্গে আফ্রিকান বর্ষসেরার খেতাব জেতার পথে লড়াইয়ে ছিলেন লিভারপুলের সাদিও মানে এবং চেলসির গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। তবে তাদের হঠিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে এই খেতাব জিতে আরেক সেনেগালিজ এল হাজি দিউফের পাশে বসলেন মানে। হাজি দিউফও দুইবার আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন।

সবচেয়ে বেশি ৪ বার করে আফ্রিকান বর্ষসেরার পুরস্কার জিতেছেন স্যামুয়েল ইতো এবং ইয়াইয়া তোরে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ