ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৬ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

২০২২ জুলাই ২২ ১৪:৪৪:০৪

৬ গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল

নারী কোপা আমেরিকার চলতি আসরে দারুণ ফর্মে রয়েছে ব্রাজিল। গ্রুপ ‘বি’-তে টানা তিন ম্যাচ জিতে এরই মধ্যে সেমি-ফাইনাল নিশ্চিত করে ফেলেছে দলটি। তারা প্রথম ম্যাচে ৪-০ ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে হারায় ৩-০ গোলে। তৃতীয় ম্যাচে ভেনেজুয়েলাকে বিধ্বস্ত করে ৪-০ গোলের বড় ব্যবধানে।

অন্য ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফ্লোরেন্সিয়ার পা থেকে এসেছে গোলটি। ফলে বি গ্রুপের রানার্স আপ হিসেবে সেমি নিশ্চিত করেছে আকাশী-সাদারা। ম্যাচ দুটি শুরু হয় বাংলাদেশ সময় ভোর ৬টায়।

আগামী ২৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টাইনরা। ২৬ জুলাই অপর সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ