ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩ বছর পরে ইসরায়েলে মাঠে নামছে মেসি-নেইমাররা, দেখে নিন সময় সূচি
আগামী ৩১ জুলাই ফ্রেঞ্চ সুপার কাপের লড়াইয়ে নন্তের মুখোমুখি হবে মেসি-নাইমারের পিএসজি। হাইভোল্টেজ এই ম্যাচটি হবে ইসরায়েলের অন্যতম বাণিজ্যিক শহর তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে। এই মাঠেই গত মৌসুমের ফ্রেঞ্চ কাপ খেলতে ইসরায়েলে গিয়েছিলেন নেইমার, কাইলিয়ান এমবাপেরা।
ইসরায়েলের মাঠে হতে যাওয়া ম্যাচটি দিয়েই পিএসজির কোচ হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচে যাত্রা শুরু হবে ক্রিস্টোফার গালতিয়েরের। এর আগে অবশ্য জাপানে পিএসজির কোচ হিসেবে তার অভিষেক হবে। যেখানে তিনটি প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নামবে পিএসজি।
প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলতে রোববার জাপানে পৌঁছেছেন মেসি, নেইমার, এমবাপেরা। বুধবার কাওয়াসাকি ফ্রন্টাল, শনিবার উরাওয়া রেডস এবং শেষ ম্যাচে সোমবার গাম্বা ওসাকার বিপক্ষে খেলবে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি।
এরপর ফ্রেঞ্চ কাপের ম্যাচটি খেলতে ইসরায়েল উড়ে যাবে পিএসজি। গতবছর লিলের বিপক্ষে এই ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছিল তারা। সেই ম্যাচটি খেলতে ইসরায়েল গেলেও মাঠে নামেননি নেইমার জুনিয়র, এমবাপে, সার্জিও রামোসরা।
এবার নন্তের বিপক্ষেও খেলা হবে না এমবাপের। গত মৌসুমে লিগের শেষ ১০ ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছিলেন এ ফ্রেঞ্চ তরুণ। যে কারণে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই এমবাপেকে ছাড়াই নন্তের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে গালতিয়েরকে।
এমবাপে না পারলেও মেসি-নেইমারদের মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে। সবশেষ ২০১৯ সালে উরুগুয়ের বিপক্ষে ইসরায়েলে খেলেছিলেন মেসি। সেদিন ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনার গোল দুইটি করেন সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ