ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
২০২৫ পর্যন্ত নতুন এক ঠিকানায় ক্রিশ্চিয়ান এরিকসেন
নতুন মরসুম শুরু করার আগে ম্যান ইউ-তে যোগ দিয়ে এরিকসেন বলেছেন, "ম্যানচেস্টার ইউনাইটেড একটি স্পেশাল ক্লাব। এখানে নতুন ভাবে ইনিংস শুরু করার জন্য মুখিয়ে রয়েছি। এর আগেও ওল্ড ট্রাফোর্ডে বহুবার খেলেছি। কিন্তু এই প্রথমবার লাল জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামব। তাই অনুভূতি একেবারে আলাদা।"
ডেনমার্কের হয়ে এখনও পর্যন্ত ১১৫টি ম্যাচ খেলেছেন এই মিড ফিল্ডার। করেছেন ৩৮টি গোল। এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে দারুণ সাফল্য পেয়েছেন এরিকসেন। মোট ২৩৭টি ম্যাচে গোল করেছেন ৫২টি। গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন ৭১বার।
হৃদরোগের সমস্যা কাটিয়ে গত মরসুমে ব্রেন্টফোর্ডের হয়ে দারুণ পারফর্ম করেছেন এরিকসেন। ইংল্যান্ডের শীর্ষ লিগে উঠে আসা দলটির হয়ে ১১ ম্যাচে খেলেছেন মোট ৯৩৮ মিনিট। তাঁর খেলা ম্যাচগুলোর মধ্যে সাতটিতেই জয়ের মুখ দেখেছে ব্রেন্টফোর্ড।
ব্রেন্টফোর্ডের হয়ে অভিষেক ম্যাচেই পেয়েছিলেন গোল। এরপর আরও চারটি গোলে অ্যাসিস্ট করেছেন। ১৩ নম্বরে প্রিমিয়ার লিগ শেষ করেছে ব্রেন্টফোর্ড। বুঝিয়েছেন, এখনও ফুটবলকে অনেক কিছু দেওয়ার আছে তাঁর।
সেটা বেশ বুঝতে পেরেছে ম্যান ইউ ম্যানেজমেন্ট। সেই জন্য এরিকসেনকে তিন মরসুমের জন্য সই করিয়ে নিল 'রেড ডেভিলস'।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ