ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
দল বদলের ইস্যুতে নতুন মোড়, প্রস্তাব ফিরিয়ে দিলেন রোনালদো
পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে পেতে মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি ম্যানচেস্টার ইউনাইটেডের এই বিশ্বসেরা তারকা। আপাতত ইউরোপের বাইরে যাওয়ার ইচ্ছা নেই রোনালদোর।
জনপ্রিয় এক সংবাদমাধ্যম জানানো হয়েছে সৌদির একটি ক্লাব রোনালদোকে পেতে ৩০ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে। পাশাপাশি দুই বছরে বেতন হিসেবে রোনালদো পেতেন ২৭৫ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে বাংলাদেশী মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২৮৮৯ কোটি টাকা।
বিশাল এই প্রস্তাবে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হতে পারতেন রোনালদো। কিন্তু তার লক্ষ্য মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনো ক্লাবে যোগ দেয়া।
যদিও সে পথে কোনো অগ্রগতি হয়নি সিআরসেভেনের। এরই মধ্যে রোনালদোকে কেনার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে চেলসি। প্যারিস সেইন্ট জার্মেইও জানিয়েছে, তারা রোনালদোকে কিনতে আগ্রহী নয়।
এখন শুধু গুঞ্জন রয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাপারে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হাগ সরাসরিই বলে দিয়েছেন, বিক্রি করা হবে না রোনালদোকে। নতুন মৌসুমে ইউনাইটেডের পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো। কিন্তু তিনি নিজে মন থেকে একেবারেই থাকতে চাইছেন না ওল্ড ট্রাফোর্ডে। ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বড় কোনো ক্লাবে নাম লেখাতে পারেন রোনালদো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ