ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩-০তে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের দুইয়ে দুই

২০২২ জুলাই ১৩ ১০:৫৯:১২

৩-০তে উরুগুয়েকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের দুইয়ে দুই

বড় জয়ের এই ম্যাচে দুটি গোল করেন ব্রিজিলের অন্যতম তারকা খেলোটাড় আদ্রিয়ানা। একটি গোল করেন দেবিনহা। ম্যাচে উরুগুয়ের একজন দেখেন লাল কার্ড।

ব্রাজিলের তিনটি গোলের দুটি আসে প্রথমার্ধে। ম্যাচের ৩২তম মিনিটে আদ্রিয়ানা গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। বিরতির পূর্বে অতিরিক্ত সময়ে দেবিনহা গোল করে ব্যবধান দ্বিগুন করেন।

বিরতির পরপরই তৃতীয় গোলটিও পেয়ে যায় ব্রাজিলিয়ানরা। ৪৮তম মিনিটের সময় আদ্রিয়ানা গোল করে ব্যবধান ৩-০ করেন। ৩ গোলে পিছিয়ে পরা উরুগুয়ে ম্যাচের ৭৮তম মিনিটে দশজনের দলে পরিণত হয়।

বাকিটা সময়ে আর কোন দল গোল করতে না পারলে ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে জয় লাভ করে। সেই সাথে টানা দ্বিতীয় জয় তুলে নেয় দলটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ