ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ আবারও মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, দেখে নিন সময়

২০২২ জুলাই ১২ ২২:১২:২৫

আজ আবারও মাঠে নামছে ব্রাজিল এবং আর্জেন্টিনা, দেখে নিন সময়

এবারের নারী কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই ‘বি’ গ্রুপে পড়েছে। আসরে দুই দলই ১০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে লা আলবিচেলেস্তার নারী দলকে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল নারী দল।

সেই ম্যাচ শেষে বড় ব্যবধানে জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল এবং গ্রুপের তলানিতে পড়ে গেছে আর্জেন্টিনা। গ্রুপে দ্বিতীয় অবস্থানে আছে ভেনেজুয়েলা। দলটি উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে।

এবার দুই দলই নামছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় রাত ৩টায় ব্রাজিল মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে। একই মাঠে ব্রাজিলের খেলা শেষে পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা। পেরুর জন্য এটি প্রথম ম্যাচ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ