ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারালো ব্রাজিল
শনিবার রাতে নারী কোপা আমেরিকার গ্রুপপর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। কলম্বিয়ার এস্তাদিও সেন্টারিওতে দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছে ব্রাজিল। আর্জেন্টিনাকে তারা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। সহজ জয়ে কোপার শুভসূচনা করেছে ব্রাজিল।
ম্যাচের দুই অর্ধে দুইটি করে গোল করেছে সেলেসাওরা। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ২৮ মিনিট পর্যন্ত। জালে বল ঢুকিয়ে স্কোরশিটে নাম তোলেন আদ্রিয়ানা লিল ডা সিলভা। এই গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরে ৩৬ মিনিটে বেত্রিজ জানেরাত্তোর গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা।
ফিফা র্যাংকিংয়ে দুই দলের পার্থক্য বেশ বড়। ব্রাজিল যেখানে রয়েছে নবম স্থানে, সেখানে আর্জেন্টিনার অবস্থান ৩৫তম। দুই দলের এ পার্থক্য আরও স্পষ্ট হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আদ্রিয়ানা। আর ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ান ডি অলিভেইরার গোলে হালিপূরণ করে ব্রাজিলিয়ানরা।
এই বড় জয়ের সুবাদে বি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় উরুগুয়ের বিপক্ষেই খেলবে ব্রাজিল। একইসময় পেরুর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ