ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবাইকে অবাক করে যে নতুন জার্সি পরে বিশ্বকাপে খেলতে নামবেন মেসিরা
মূলত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নয়, তাদের জার্সি স্পন্সর, স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসই প্রকাশ করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। কাতার বিশ্বকাপে লিওনেল মেসিরা তাদের সেই ঐতিহ্যবাহী আকাশী নীল-সাদা জার্সি পরেই খেলতে নামবে। অ্যাডিডাস শুধুমাত্র আর্জেন্টিনার হোম জার্সিই প্রকাশ করেছে, অ্যাওয়ে জার্সি নয়।
জার্সির কলার কালো রঙয়ের এবং কলার থেকে দুই পাশে কাঁধ পর্যন্ত তিনটি করে কালো স্ট্রাইপ দেয়া আছে। সঙ্গে গোল্ডেন ও নেভি ব্লু কালারের আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগো এবং অ্যাডিডাসের কালো রঙয়ের থ্রি স্ট্রাইপ লোগো শোভা পাচ্ছে জার্সির বুকের ওপর।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, জার্সির সামনের অংশে উপর-নিচ লম্বালম্বি তিনটি বেবি-ব্লুকালারের (আকাশী নীল) মোটা স্ট্রাইপ দেয়া। পেছনের অংশে একটু ব্যতিক্রম। একেবারে ঘাড় থেকে শুরু করে নিচ পর্যন্ত শোভা পাবে আর্জেন্টিনার পতাকার স্টাইল।
লিওনেল মেসি মনে করছেন, এই জার্সি পরে মাঠে নামার পর তাদেরকে দিয়েগো ম্যারাডোনার কথা মনে করিয়ে দেবে। আর এ বিষয়টা হতে পারে তার এবং দলের অন্য ফুটবলারদের জন্য দারুণ এক অনুপ্রেরণাদায়ক বিষয়।
কিভাবে কেনা যাবে এই জার্সি?
আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য প্রকাশিত হোম জার্সিটি ভক্ত-সমর্থকরা চাইলে এখনই কিনতে পারবে না। অ্যাডিডাস জার্সিটি কেমন হবে সেটা প্রকাশ করেছে। তবে জার্সিটি তারা সবার জন্য উন্মুক্ত করবে ২৯ আগস্ট থেকে। ওই সময় থেকে অ্যাডিডাসের অনলাইন স্টোর থেকে কেনা যাবে জার্সিটি।
বাম থেকে যথাক্রমে অথেনটিক হোম জার্সি, হোম জার্সি, ওমেন্স হোম জার্সি এবং কিডস হোম জার্সি
জার্সিটির মূল্য কত?
চার ধরনের জার্সি বাজারে ছাড়বে অ্যাডিডাস। এ চারটির নাম দিয়েছে তারা, অথেনটিক হোম জার্সি, হোম জার্সি, ওমেন জার্সি এবং কিডস জার্সি।
চার ধরনের জার্সির মূল্যও চার রকম। অথেনটিক হোম জার্সির মূল্য ধরা হয়েছে ১১০ পাউন্ড করে। বাংলাদেশি টাকায় যার মূল্য হবে ১২ হাজার ৩২০ টাকা। হোম জার্সির মূল্য ধরা হয়েছে ৭০ পাউন্ড (প্রায় ৭৮৪০ টাকা), ওমেন জার্সির মূল্যও ৭০ পাউন্ড তথা ৭৮৪০ টাকা করে। কিডস জার্সির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ পাউন্ড, প্রায় ৫৬০০ টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ