ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক বিশ্ব বাসীঃ গোল করেই প্রেমিককে বিয়ের প্রস্তাব
নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি নারী হকি বিশ্বকাপের ম্যাচে চিলির হয়ে গোল করেন ফ্রান্সিসকা। তারপরই তার জীবনে ঘটে মনে রাখার মতো এক ঘটনা। ২৬ বছর বয়সী চিলির খেলোয়াড় ম্যাচ শেষে সাক্ষাৎকারে সেটিই জানালেন। অবশ্য তিনি তার চিলির সতীর্থদের সাথে একটি প্রাক-ম্যাচ বাজি রেখেছিলেন- যে তিনি তার প্রেমিককে প্রস্তাব দেবেন যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে গোল করতে পারেন!
হকি বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখার জন্য নেদারল্যান্ডস ম্যাচটি ৩-১ তে জেতায় চিলির ফ্রান্সিসকা তার সেই বাজি রক্ষা করেন। চিলির এই হকি তারকা বলছিলেন, ‘দেখুন, আমি সব মেয়েদের সঙ্গে বাজি রেখেছিলাম। আমি যদি নেদারল্যান্ডসের বিপক্ষে একটি গোল করি তবে আমি আমার প্রেমিককে বিয়ে করব, তাকে বিয়ের প্রস্তাব দেবো। এই বলে আমি বাজি ধরেছিলাম।’
"I made a bet with the girls that if I made a goal against the Netherlands, I had to marry my boyfriend."
"He said yes!" ????
This interview with @chile_hockey's Francisca Tala is everything ???????? #HWC2022 pic.twitter.com/qVI0QcEhvC
— Watch.Hockey (@watchdothockey) July 6, 2022
কথা রেখেছেন তিনি। গোল করার পরে সাইড লাইনে গিয়ে নিজের প্রেমিককে ডাকেন ফ্রান্সিসকা। তারপরই বিয়ের প্রস্তাব দেন তিনি। আবেগপ্রবণ হয়ে পড়েন তারা দু'জনই। গোটা মাঠের দর্শকদের সামনেই জড়িয়ে ধরেন আর একে অপরকে চুম্বনে সিক্ত করেন। চিলির খেলোয়াড় ফ্রান্সিসকা তালার এই ভিডিও ভাইরাল হয়ে যায় এরপরই। এমন ঘটনা মাঠে সত্যিই বিরল!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ