ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশাল সুখবরঃ ১০ জুলাইে এক বিশেষ উপহার পাবেন আর্জেন্টিনা ভক্তরা
আর্জেন্টাইন সমর্থকদের জন্য সুখবর, ঈদের দিন তথা ১০ জুলাই বিশ্বজুড়ে এই সিরিজ উন্মুক্ত হতে যাচ্ছে। এই সিরিজের মাধ্যমে কোপা জয়ের নেপথ্যের গল্পগুলো জানতে পারবেন আর্জেন্টিনা সমর্থকরা। এমনকি মেসি-ডি মারিয়াদের ড্রেসিংরুমের খুঁটিনাটিও দেখার সুযোগ পাবেন তারা।
অ্যামাজনের এই ওয়েব সিরিজে শুধু কোপা জয়ই নয়, কাতার বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনার পরিকল্পনা, ইতালির বিপক্ষে ফাইনালিসিমা জয়ের মতো বিষয়গুলোও দেখানো হবে। কোপা আমেরিকা ফাইনালের আগে ড্রেসিং রুমে মেসির বক্তব্যকে প্রায় কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা দলের সদস্যরা। মেসির সেই ভাষণ এবার সমর্থকরাও শোনার সুযোগ পাবেন এই সিরিজের মাধ্যমে।
বেশ কয়েক বছর ধরেই ফুটবল সম্পর্কিত তথ্যচিত্র বানিয়ে আসছে অ্যামাজন প্রাইম। এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি এবং টটেনহ্যাম হটস্পারের পুরো মৌসুম নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছিল তারা। ফুটবল সমর্থকদের কাছে সেই তথ্যচিত্রগুলো ব্যাপক সমাদৃত হয়েছিল।
এছাড়া সামনে আসছে মিকেল আর্তেতার আর্সেনালকে নিয়ে বানানো তাদের তথ্যচিত্র। সেটির মুক্তির দিনক্ষণ অবশ্য এখনো জানায়নি অ্যামাজন প্রাইম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ