ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসজি কিংবা বার্সা নয়, যে ক্লাবই হবে রোনালদোর জন্য সঠিক সিদ্ধান্ত
আর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না বিধায় চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই ম্যান ইউ ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, পারিবারিক কারণ দেখিয়ে ম্যান ইউর প্রাক মৌসুম প্রস্তুতিতেও যোগ দেননি রোনালদো।
এমনকি ম্যান ইউর সঙ্গে প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে ব্যাংককেও যাবেন না সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। আগামী ১২ জুলাই রাজামঙ্গল স্টেডিয়ামে লিভারপুলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ম্যান ইউ। সেখান থাকছেন না রোনালদো।
দলের সবচেয়ে বড় তারকার অনুশীলনে ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি ম্যান ইউ। সব সংকট দূর করে অনুশীলনে যোগ দিতে পারবেন রোনালদো। তবে তার ইচ্ছা অবশ্য ভিন্ন। ম্যান ইউতে যোগ না দিয়ে নতুন ক্লাবের খোঁজ করছেন রোনালদো ও তার এজেন্ড হোর্হে মেন্ডেস।
এই আলোচনার মাঝেই নিজের মতামত দিয়েছেন রোনালদোর পর্তুগিজ সতীর্থ হোসে ফন্তে। তার মতে, আবার রিয়াল মাদ্রিদে ফেরাই হবে রোনালদোর জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। স্প্যানিশ ক্লাবটিতে খেলেই নিজের সেরা সব অর্জন পেয়েছেন রোনালদো।
টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর দলবদল বিষয়ক বর্তমান আলোচনার ব্যাপারে ফন্তে বলেছেন, ‘সে (রোনালদো) রিয়াল মাদ্রিদে ফিরবে না? যদি ফেরে তবে তার জন্য এটিই সেরা হবে। তারা (রিয়াল) তাকে ফেরাতে চায় কি না সেটি ভিন্ন প্রশ্ন।’
তিনি আরও বলেন, ‘আমি যেটা জানি, রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ ভালোবাসে। তার মতে, এটিই বিশ্বের সেরা প্রতিযোগিতা এবং সে জানে ব্যালন ডি অর জিততে কেমন পারফরম্যান্স করতে হবে। ব্যালন ডি অর জিততে তাকে বিভিন্ন ট্রফি জিততে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ