ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবাক ফুটবল বিশ্বঃ রোনালদোর এমন কঠিন সিদ্ধান্তের পেছনে দায়ী মেসি!
তবে দলগতভাবে খুব এই ফুটবলারের সময়টা একটা ভালো কাটেনি ইউনাইটেডের মৌসুম। গত ৩০ বছরের মধ্যে নিজেদের সর্বনিম্ন ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়ে লিগ শেষ করেছে তারা। যে কারণে ২০২২-২৩ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে না ক্লাবটি, খেলতে হবে ইউরোপা লিগে।
মূলত চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না বলেই ইউনাইটেড ছেড়ে যাওয়ার জন্য মনস্থির করেছেন রোনালদো। আর এর পেছনে রয়েছে সময়ের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসির প্রভাব- এমনটাই মনে করেন চেলসির সাবেক ইংলিশ ফরোয়ার্ড টনি ক্যাসকারিনো।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। তার নামের পাশে রয়েছে ১৪১ গোল। দুইয়ে থাকা লিওনেল মেসির গোল ১২৫টি। এখন চ্যাম্পিয়ন্স লিগ না খেললে রেকর্ডটি মেসি ছিনিয়ে নিতে পারেন- এই ভয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবে যেতে চান রোনালদো, এমনটাই মনে করেন টনি।
টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে টনি বলেছেন, ‘রোনালদো এমন একজন খেলোয়াড়, যার সবসময় একটা ইগো রয়েছে। এর বেশিরভাগই তার নিজের ব্যাপারে। তবে সে যেসব দলে খেলেছে সবগুলোই সাফল্য পেয়েছে। তাই তাকে সবসময় টিম প্লেয়ার হিসেবেই ধরা হয়।’
তিনি আরও যোগ করেন, ‘আমার কিছুটা সন্দেহ হয়। চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর গোল ১৪১, মেসির ১২৫টি। সে চ্যাম্পিয়ন্স লিগ না খেলে থাকতে চায় না। কারণ সে চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলদাতা হতে চায় এবং রোনালদো আসলে এভাবেই তৈরি।’
এদিকে ইএসপিনের প্রতিবেদনে জানা যাচ্ছে, বয়সের কাঁটা ৩৭ পেরিয়ে গেলেও রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহী রয়েছে ইংল্যান্ডের চেলসি, জার্মানির বায়ার্ন মিউনিখ, ইতালির নাপোলির মতো বড় বড় ক্লাবগুলো। তাদের কাছ থেকে ভালো প্রস্তাব পেলেই বদলে যাবে রোনালদোর ঠিকানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ