ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৮ গোলের অবিশ্বাস্য এক রোমাঞ্চকর ম্যাচে বাংলার ছেলেদের বিশাল জয়
এরপর দায়িত্বপ্রাপ্ত কোচ জুলফিকার মাহমুদ মানিকের হাত ধরে ধীরে ধীরে পায়ের নিচে মাটির নাগাল পেতে শুরু করেছে ব্লুজরা। ১৮ ম্যাচ শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা মুখ দেখানোর মতো একটা অবস্থানে উঠে এসেছে।
সর্বশেষ ৫ ম্যাচের দুটি জিতেছে, একটি ড্র করেছে। সর্বশেষ রোববার ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচে শেখ রাসেল ৫-৩ গোলে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।
কিংস এরেনায় অনুষ্ঠিত এই ম্যাচে গোল পাল্টাগোল, আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচটি। এক পর্যায় বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ার অবস্থা তৈরি করেছিল ব্লুজরা। শেষ দিকে দুটি গোল দিয়ে হারের ব্যবধান ছোট করেছে উত্তর বারিধারা ক্লাব।
১১ মিনিটে জুয়েলের গোলে এগিয়ে যায় রাসেল। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাসির। পরের মিনিটেই ব্যবধান কমায় বারিধারা। গোল করেন শামিম।
প্রথমার্ধের ইনজুরি সময়ে ও দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের মধ্যে দুটি গোল করে ব্যবধান ৪-১ করে শেখ রাসেল ক্রীড়া চক্রের। ৫২ মিনিটে রাব্বীর গোলে রাসেলের এগিয়ে যাওয়ার ব্যবধান হয় ৫-১। ৬২ মিনিটে বারিধারার মারুফ ও ৮১ মিনিটে সাকিবের গোলে হারের ব্যবধান কমে ৫-৩ হয় উত্তর বারিধারা ক্লাবের।
এই জয়ে ১৮ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে আছে উত্তর বারিধারা ক্লাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ